প্রকাশিত: ২০/০৭/২০১৮ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৯ এএম

ডেস্ক রিপোর্ট::
সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে ইয়াবাসহ জিল্লুর রহমান (৫৫) নামে মাদ্রাসার প্রিন্সিপাল ও তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত জিল্লুর রহমান দাদপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে ও মুরাদপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।

শুক্রবার (২০ জুলাই) ভোরে র‌্যাব-১২ ঢাকা-বগুড়া মহাসড়কে নলকা ইউনিয়নের দাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রিন্সিপালের তিন সহযোগীরা হলেন- আঙ্গারু গ্রামের রুহুল আমিনের ছেলে মো. নাছির উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মাসুদ রানা (২০) এবং দাদপুর গ্রামের আরু শেখের ছেলে আব্দুল বারিক (৪০)।

শুক্রবার বিকেলে জেলার র‌্যাব-১২ এর প্রধান কার্যালয়ে ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনের মাাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, জিল্লুর রহমান দাদপুরের জুবা ফুড গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। তিনি দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার অন্তরালে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার রেস্টুরেন্টের ম্যানেজার নাছির উদ্দিন ও তার ভাই মাসুদ রানা এবং হোটেলের পার্শ্ববর্তী পান বিক্রেতা আব্দুল বারিকের মাধ্যমে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে জুবা ফুড গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে পান দোকানদার বারিক, হোটেল ম্যানেজার নাছির ও তার ভাই মাসুদকে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে দাদপুর এলাকর নিজ বাড়িতে অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আরও ৪শ পিচ ইয়াবা জব্দ করা হয় বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...