প্রকাশিত: ০৫/০৩/২০১৭ ৮:২৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকায় ইয়াবা পাচারের চেষ্টা কালে ৩ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ রবিন প্রকাশ কালু (২৬) নামে ঢাকার এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটক রবিনের সূত্র ধরে কক্সবাজারে থাকা তার সহযোগি সাদ্দাম হোসেন অনিক (২৪) নামে আরেক যুবককেও আটক করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিমান বন্দরে এ আটকের ঘটনা ঘটে। আটক রবিন ঢাকা কেরানী গঞ্জের মৃত আলাউদ্দিনের ছেলে। আর তার সহযোগি সাদ্দাম হোসেন অনিক ঢাকা যাত্রাবাড়ির ইউছুফ আলীর ছেলে। তিনি কক্সবাজারের এক আবাসিক হোটেলে চাকরী করেন।
কক্সবাজার বিমান বন্দরের দায়িত্বরত কর্মকর্তাদের দেওয়া তথ্য জানা যায়, ইয়াবাসহ আটক রবিন ঢাকার উদ্দেশ্যে যাওয়া ৪ টার বিমানের যাত্রী ছিলেন। তাকে শুরু থেকেই সন্দেহ লাগছিল। পরে তার ব্যাগ তল্লাসি চালালে এসব ইয়াবা পাওয়া যায়। আর পুলিশকে খবর দেওয়া হয়।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রবিনের কাছে ৩ হাজার ৯শত ৫০ টি ইয়াবা পাওয়া যায়। আটকের পরে কক্সবাজারে থাকা তার সহযোগি সাদ্দাম হোসেনকে আটক করা হয়। সাদ্দাম হোসেন কক্সবাজার থেকে ইয়াবা পাচারে সহযোগিতা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...