প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:২০ এএম
উখিয়া নিউজ ডেস্ক::
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে ইয়াবাসহ আটকের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান যুগান্তরকে জানান, বুধবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিনকে আটক করে।
এ খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে লাঠি-সোটা নিয়ে স্থানীয় নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীপুর ও মাওনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে সকাল পৌনে ৮টার দিকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। পরে যানবাহন চলাচল শুরু হয়।
শ্রীপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, গভীররাতে গাজীপুর জেলা গেয়েন্দা পুলিশ পরিচয়ে মাহতাব উদ্দিনকে তুলে নিয়ে যায়। এ সময় তারা কোনো গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারেনি।
তাকে মুক্তি না দেয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, মাহতাব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রাতে ২শ’ ইয়াবাসহ মাহতাবকে আটক করা হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer