প্রকাশিত: ০৩/০৯/২০১৯ ৩:৪৫ পিএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফের হাবিব পাড়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনে লে. কমান্ডার সোহেল রানা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকৃতরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল মুন্নাফের ছেলে মো. ইমাম হোসেন (৩৫) ও একই এলাকার মো. আইয়ুবের ছেলে মো. হারুন (২৪)।

লে. কমান্ডার সোহেল রানা জানান, মাদক ইয়াবা আদান প্রদান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং বাজার থেকে প্রায় এক কি: মিঃ দক্ষিণে হাবিব পাড়া এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যর। এসময় ইমাম হোসেন নামক এক মাদক কারবারি ইয়াবা বিক্রি করতে হাবির পাড়া মেইন রাস্তায় আসলে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করতে গেলে তার সহযোগীরা কোস্টগাডের উপর হামলা চালায়। তবে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ১০ হাজার পিস ইয়াবাসহ ইমাম হোসেনকে আটক করা হয়। পরে একই এলাকার হারুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য কোটি টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক দুই মাদককারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...