প্রকাশিত: ০৯/০৮/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৬ পিএম

চট্টগ্রাম- চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৬১০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার(৯আগষ্ট) সকালে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর ও কাজীর দেউড়ি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফারুক (২০), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ফরিদ আলম (২৫) ও টেকনাফের লেদা এলাকার জাফর আলমের ছেলে আলী হোসেন (২৮)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বশিরুজ্জামান চত্বর থেকে চার হাজার ইয়াবাসহ ফারুককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীর দেউড়ি মোড় থেকে আরও ২১০০ ইয়াবাসহ ফরিদ ও আলীকে গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...