প্রকাশিত: ০১/০৯/২০১৮ ২:২৪ পিএম

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (০১ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া এলাকার আলী হোসেনের ছেলে মো. ফরিদ মিয়া (২২) ও একই এলাকার ফরিদ আহমদের ছেলে মো. আবদুল্লাহ (২০)।

তপন কান্তি শর্মা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ মো. ফরিদ মিয়া ও মো. আবদুল্লাহকে সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...