প্রকাশিত: ১১/০১/২০২০ ১:০০ পিএম

চট্টগ্রামে একটি মিনি ট্রাক তল্লাশী করে ১৩হাজার ৬৫০ পিস ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে নগর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

ডিএনসি অফিস সূত্র জানায়, শনিবার (১১জানুয়ারী) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকা অভিযান চালিয়ে একটি মিনিট্রাক তল্লাশী করে ১৩হাজার ৬৫০ পিস ইয়াবাসহ একটি মিনিট্রাক জব্দ করে। এসময় চালক রফিকুল আলম ও সহকারী খোরশেদ আলমকে আটক করা হয়। উভয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।

এঘটনায় ডিএনসি পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে আটক ব্যক্তিদের কোতোয়ালি থানায় হস্তান্তর করে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer