প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ১১:০৬ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে পুলিশ ১২ হাজার ৭শত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। ২৯ মার্চ রাত আনুমানিক ৯ টার দিকে তাকে ১২হাজার ৭শত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত নুরুল আমিন (৩৭) সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কর্ণফুলী থানার এএসআই অর্ণব জানান, ঐ দিন রাত আনুমানিক ৯টার দিকে মইজ্যারটেক এলাকাতে ওসি তদন্ত স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহবসত নুরুল আমিনকে তল্লাশি করলে তার কাছ থেকে ১২ হাজার ৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য, আটককৃত নুরুল আমিনের নেতৃত্বে চৌফলদন্ডীতে ইয়াবার স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো গত ১৫ দিন পূর্বে মায়ানমার থেকে সাগর পথে ক্যাভা রাখাইন, একরাম মেম্বারের নেতৃত্বে চৌফলদন্ডী ঘাটঘরে খালাস হয়। সেখান থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে আসছে ইয়াবাগুলো। গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে আরো বেশ কিছু ইয়াবাসহ একই সিন্ডিকেটের নাছির উদ্দীন ও জসিম উদ্দীন নামের ২ ব্যক্তি পাচারের সময় চকরিয়া থানায় আটক হয়। বর্তমানে তারাও কক্সবাজার জেলা কারাগারে রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চৌফলদন্ডী এলাকায় ক্যাভা রাখাইন, একেরাম, আমিন সিন্ডিকেটের নেতৃত্বে ঘাতক মরণ নেশা ইয়াবার বিশাল বিশাল চালান ঢুকে পড়ছে। প্রভাবশালী জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ইন্ধনে দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে আসছে বলে জানা গেছে। আটককৃত নুরুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য উদঘাটনসহ থলের বিড়াল বেরিয়ে আসবে বলে জানান।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer