ইনানী সৈকতে হোটেলকর্মীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার!
কক্সবাজারের পর্যটন এলাকা ইনানী সৈকতে এক হোটেলকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ...


খালেদ হোসেন টাপু,রামু ::
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ কক্সবাজার সড়কের তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী মাইক্রো (হাইয়েচ) চট্টমেট্রো ছ ১১-১২০৫ গাড়িটি তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চালক হেলাল উদ্দীন (৩২) ও হেলপার নাছির হোছেন (২৫) কে আটক করা হয়।
চালক হেলাল উদ্দীন রাজাপালং হাজীর পাড়া খায়রুল হকের ছেলে এবং হেলপার নাছির হোছেন জালিয়াপালং এলাকার লোকমান হাকিমের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত