প্রকাশিত: ০৭/১১/২০১৮ ১০:৩৬ পিএম

চট্টগ্রাম – নগরীতে দশ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি।

সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে মামুনকে (৩৯) আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (দক্ষিণ)।

আটক ব্যক্তির বাড়ি কক্সবাজারের উখিয়ার আনজুমান পাড়ার মৃত শেখ আহমদের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন টেকনাফ থেকে নিজস্ব পিকআপে ইয়াবা এনে চট্টগ্রামে ব্যবসা করতো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) শাখার অতিরিক্ত উপ-কমিশনার ছত্রধরের নেতৃত্বে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা (দক্ষিণ) শাখার সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ডিবির ইন্সপেক্টর হাবিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার থেকে এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...