প্রকাশিত: ১১/১১/২০১৯ ২:৫৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফয়সাল নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ(২) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফস্থ ২ বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে ১৫ হাজার ৮৫ পিস ইয়াবাসহ আটক হন ফয়সাল। পরে তার বিরুদ্ধে নায়েক ফজলুল হক বাদী হয়ে মামলা করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার যুগ্ম দায়রা জজ (২) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer