প্রকাশিত: ৩১/০৫/২০১৭ ৯:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম
Single Page Top

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইয়াবা ব্যবসায়ীর উপর্যপুরী ছুরিকাঘাতে এসআই গোলাম মর্তুজাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে মারাক্তক আহত এসআই গোলাম মর্তুজার মুখ ও গালে ৭টি সেলাই লেগেছে। আহত অপর ৩ পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গীর সরলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবা ব্যবসায়ী রাজাকে ধরতে দুওসুও ইউনিয়নের পশ্চিম সরলিয়া গ্রামে অভিযানে যায়। এসময় ইয়াবা ব্যবসায়ী রাজা পুলিশের ওপর বেপরোয়া হামলা ও উপর্যপুরী ছুরিকাঘাত চালায়। রাজার ছুরিকাঘাতে এসআই গোলাম মর্তুজাসহ চার পুলিশ সদস্য আহত হন। এসআই গোলাম মর্তুজার মুখে ও গালে কোপ লাগে। তাকে বাঁচাতে গেলে আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়। পরে তারা রাজাকে গ্রেফতার করতে সক্ষম হন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ রাত আড়াইটায় মোবাইল ফোনে শীর্ষ নিউজকে খবরটি নিশ্চিত করে জানান, এসআই মর্তুজার মুখে ৭ টি সেলাই লেগেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি সম্পন্ন প্রায় বলে তিনি জানান। সাম্প্রতিককালে জেলা পুলিশের অনেকগুলো সফল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে তিনি জানান।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer