প্রকাশিত: ১৫/০২/২০১৯ ৮:৩৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
আত্মসমর্পণকারী ইয়াবা কারবারী ও গডফাদররা সাধারণ ক্ষমার আওতায় আসবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দোষ স্বীকার করে আত্মসমর্পন করলে ইয়াবা কারবারিদের আইনি সহায়তা দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের প্রচলিত আইনে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিচার হবে। ইয়াবা কারবারি ও তাদের স্বজনদের সম্পদ দুদুক ও এনবিআরের মাধ্যমে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশের মাধ্যমে আগামীকাল কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করবে দেশের শীর্ষ ইয়াবা কারবারি ও গডফাদাররা। টেকনাফ পাইলট স্কুল মাঠে সকাল ১০টায় এই আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হবে। পুলিশের আইজিপি জাবেদ পাটওয়ারীও এই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সুত্র,, যমুনা টিভি

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...