প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ৬:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১১ এএম

উখিয়া নিউজ ডটকম::
নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আরাফাতুল ইসলামকে (২০) ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) স্থানীয় ব্রিজঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আরাফাতের প্যান্টের পকেট তল্লাশি করে দুটি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

তিনি বলেন, আরাফাতের বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই চট্টগ্রামে আসেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer