প্রকাশিত: ০৮/০৭/২০১৯ ৩:৩৩ পিএম , আপডেট: ০৮/০৭/২০১৯ ৩:৩৩ পিএম

দেড় লক্ষ পিচ ইবাবা টেবলেট বহনের অপরাধে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এক রোহিঙ্গাকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সোমবার ৮ জুলাই আদালত এ রায় ঘোষনা করেন। দন্ডিত আসামী হচ্ছেন-মায়ানমারের মংডুর জমির আহমদের পুত্র মোঃ রহমত উল্লাহ। মামলার সংক্ষিপ্ত বিবরন হলো-দন্ডিত রোহিঙ্গা মোঃ রহমত উল্লাহ’র কাছ থেকে ২০১৫ সালের ৬ অক্টোবর টেকনাফ এক নম্বর স্লুইস গেইটের নাফ নদীর পাশ থেকে ১ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ তাকে বিজিবি গ্রেপ্তার করে। এ ঘটনায় বিজিবি’র নায়েব সুবেদার শামসুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর এসটি: ৬১৭/২০১৬ ইংরেজী। মামলাটির সাক্ষ্য গ্রহন ও শুনানী শেষে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারা মতে এ দন্ডাদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-এপিপি ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...