প্রকাশিত: ৩০/০৭/২০১৮ ৫:৩৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ইয়াবা পাচারের দায়ে মোহাম্মদ সালাম (২৫) নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

সোমবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

এ সময় ওই রোহিঙ্গা নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সালাম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার রেজুরবীল এলাকার নুর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরের নাফনদীর একটি পয়েন্ট থেকে ৩০ হাজার ইয়াবাসহ সালামকে আটক করে বিজিবি। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল হাসেম জানান, ইয়াবা প্রতিরোধে এসব মামলায় যারা জড়িত আছে তাদের দ্রুত সাজা দেওয়া হোক। তা না হলে ইয়াবা নির্মূল করা সম্ভব নয়। এ রায় ইয়াবার বিরুদ্ধে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer