প্রকাশিত: ২৮/০৮/২০১৮ ৩:৫৪ পিএম

চট্টগ্রাম: ৮ হাজার ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পল‍াতক রয়েছে অপর দুইজন।

সোমবার (২৭ আগস্ট) রাতে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস।

গ্রেফতার তিনজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ পল্লানপাড়া এলাকার মো. আনোয়ারের ছেলে মো. শাহজাহান প্রকাশ শাহাদাৎ হোসেন হৃদয় (২২), নাইট্যংপাড়া এলাকার মো. ইউনুছ হোসেনের ছেলে রাহেদ হোসাইন (২০) ও নোয়াখালী জেলার সেনবাগ মধ্যবীজবাগ এলাকার মোস্তফা হোসেন মানিকের ছেলে টিপু সুলতান হায়দার(২২)। পলাতক রয়েছেন-টেকনাফ পল্লানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাকিল (২২) ও মো. আব্দুল্লাহ।

অলক বিশ্বাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. শাহজাহান, রাহেদ হোসাইন ও টিপু সুলতান হায়দার নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মো. শাকিল ও মো. আব্দুল্লাহ নামে দুইজন পলাতক রয়েছেন।

পাঁচজন মিলে কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসছিলেন বলে জানান অলক বিশ্বাস।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer