প্রকাশিত: ২৯/০৬/২০২০ ৯:২৩ পিএম

চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার কুতুপালং এর জাকির হোসেন প্রকাশ রাকিব সহ দুই মাদক পাচারকারীকে ২ হাজার পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়েছে।

রবিবার ২৮ জুন বিকাল সাড়ে ৬টার সময় লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমদসহ ওই পাচারকারীদের আটক করা হয়।

আসামীরা হলেন ১। জোশেফ মল্লিক (৪৩), পিতা-মিলন মল্লিক, মাতা-সন্ধ্যা মল্লিক, সাং- ডুলাহাজরা চা বাগান, চকরিয়া-কক্সবাজার,২। জাকির হোসেন প্রঃ রাকিব (৩০), পিতা-মৃত আবুল বারেক, মাতা-সমুদা খাতুন, সাং-কুতুপালং,উখিয়া,-কক্সবাজার,৩। মোঃ জহির (৪৩), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-মোহছনা আক্তার, সাং-লোহাগাড়া, রশিদার পাড়া,লোহাগাড়া, চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer