প্রকাশিত: ১১/০২/২০১৭ ৯:০১ এএম , আপডেট: ১১/০২/২০১৭ ৯:০১ এএম

টেকনাফ প্রতিনিধি::
ইয়াবা বড়ির চালান পাচার হওয়ার তথ্য ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে। অভিযানে গিয়ে ইয়াবার পরিবর্তে পাওয়া গেল এক জোড়া জুতা। অভিযান নিষ্ফল হয়েছে ভেবে ফিরে আসার সিদ্ধান্ত নেন বিজিবির সদস্যরা। কিন্তু জুতার ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা ভারী হওয়ায় সন্দেহ দেখা দেয়। শেষ পর্যন্ত ওই জুতার ভেতর পাওয়া গেল পাঁচটি সোনার বার।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিজিবির অভিযানে এ ঘটনা ঘটেছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে একটি নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান নাইট্যংপাড়া এলাকা দিয়ে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি দল সেখানকার একটি প্যারাবনের ভেতর অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদীর ওই অংশে একটি নৌকা তীরে ভেড়ে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি লাফ দিয়ে অন্ধকারে পাশের গ্রামে ঢুকে পড়েন। পরে নৌকায় তল্লাশি চালিয়ে এক জোড়া জুতা পাওয়া যায়। পরে জুতা কাটার পর পাঁচটি সোনার বার পাওয়া যায়।
সোনার বারগুলো শুল্ক বিভাগে জমা দেওয়া হবে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer