প্রকাশিত: ৩০/০১/২০১৭ ১০:০৭ এএম

নিউজ ডেস্ক;

সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম দেবে বিএনপি। রবিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে বিএনপি নাম দেবে সার্চ কমিটিকে।’
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির কাছে নাম দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। বৈঠক মুলতবি রয়েছে। আগামীকাল আপনারা সব জানতে পারবেন।  আগামীকাল সন্ধ্যায় এই বৈঠক আবার অনুষ্ঠিত হবে।’
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠক মুলতবি রয়েছে। আগামীকালও স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। নামের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নাম দিলেই জানতে পারবেন।’
এর আগে রবিবার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান,অসুস্থ থাকার কারণে এমকে আনোয়ার ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং বিদেশে থাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে অংশ নিতে পারেননি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer