উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১০/২০২৩ ৮:১৯ এএম

কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে ৩৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক রোহিঙ্গাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক। গত বছরের ২ মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে আসামির হাতে ধরা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

ওই রোহিঙ্গা উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। পরে মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আমিন উদ্দিন মানিক জানান, আসামির বয়স ১৭ বছর ৫ মাস দেখানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর হাই কোর্ট তাকে জামিন দেন।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত আট সপ্তাহের জন্য জামিনাদেশ স্থগিত করেন।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...