প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ১০:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

নিউজ ডেস্ক::
গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হিটখোর ইমরান বলে মন্তব্য করে তার জন্য ৫০০ পচা ডিমের অর্ডার ও ১০০ স্টকে রেখেছে ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন।

এর আগে এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে কুত্তার মতো পেটানোর ঘোষণা দেন।

মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, ‘মারধর করে হিটখোর ইমরান-সনাতনরে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ!’

ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হয়েছে। ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখামাত্র পচা ডিম ছোড়া হবে!!

ফেসবুকে এমন পোস্টের পর সাহিদুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতা মন্তব্য করেন, অপমান মাইর খাওয়ার চেয়েও বেশি লজ্জাকর, যদি বুঝার মতো একটু হলেও জ্ঞান থাকে! সময়োপযোগী সিদ্ধান্ত ভাই।

মো. হাসিবুল হোসেন হাসিব লেখেন, ইমরানকে দিয়ে পচা ডিমের বাচ্চা ফুটানো হোক। সাথে কিছু নুডুলস ও থাকছে আহারের জন্য!!!!

তুহিন রেজা নামের আরেক ছাত্রলীগ নেতা মন্তব্য করেন, সাথে কেকা ফেরদৌসি আপার নুডুলসের তেহেরি ফ্রি!!!!

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer