প্রকাশিত: ১৩/০২/২০১৭ ৮:২৮ এএম , আপডেট: ১৩/০২/২০১৭ ৮:২৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পাঁচ দিন ধরে চলা আর্ট ক্যাম্প সমাপ্ত হয়েছে। গত শুক্রবার সৈকতের বালুচরে আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন হয়। ‘জীবনের জন্য শিল্প’ শিরোনামে এই আর্ট ক্যাম্পে সমুদ্রসৈকতকে ঘিরে ১০০টি ছবি এঁকেছেন দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন শিল্পী।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, আবুল মনসুর, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ, আবুল বারক আলভী, অলোকেশ ঘোষ, কে এম এ কাইয়ুম, বীরেন সোম, আবদুল মান্নান, রণজিৎ দাশ, গোলাম ফারুক, আইভি জামান, দিলারা বেগম জলিসহ প্রবীণ-নবীন ৩০ শিল্পী।
৫ ফেব্রুয়ারি ইনানী সৈকত-তীরের একটি রিসোর্টে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। আর্ট ক্যাম্পের আয়োজক ল্যাবএইড ফাউন্ডেশন।
ক্যাম্প চলাকালে শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম। সমাপনী দিনে শিল্পীদের চিত্রকর্ম ইনানীতে প্রদর্শন করা হয়।
ল্যাবএইড ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুর রহমান বলেন, সৈকতকে ঘিরে শিল্পীদের আঁকা ১০০টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর খ্যাতিমান
কোনো গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে এসব চিত্রকর্ম বিক্রি করার ব্যবস্থা থাকবে। প্রদর্শনী থেকে যে আয় হবে, তা গরিব, দুস্থ রোগীদের চিকিৎসাসেবায় ব্যয় করা হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer