উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/১০/২০২৩ ৬:৪৫ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এলো সামুদ্রিক বিষধর সাপ ‘ব্যান্ডেড সি ক্রেইট’। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাপটি ইনানী সমুদ্র সৈকতে ভেসে আসে। এরপর এটি দেখতে ভিড় করেন পর্যটকসহ শত শত মানুষ। এ সময় পর্যটকরা সাপটির ছবি তোলেন ও ভিডিও করেন।

সমুদ্র বিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এটি ব্যান্ডেড সি ক্রেইট (banded sea krait) প্রজাতির সাপ। এই সামুদ্রিক সাপটি বিশ্বের বিষধর সাপের মধ্য অন্যতম। ব্যান্ডেড সি ক্রেইট পূর্ব ভারতীয় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে। দেহে কালো রংয়ের উলম্ব ব্যান্ড থাকার কারণে এ সাপটিকে ব্যান্ডেড সি ক্রেইট নামে অবহিত করা হয়। এই সাপ বিষধর হলেও এতটাই শান্ত যে মানুষকে খুব কমই কামড়ায়। এমনকি যখন সাপটি হুমকি বোধ করে তখনো আক্রমণ করতে দেখা যায় না। ফলে এ সাপটির আক্রমণে মানুষের মৃত্যুর রেকর্ড খুবই কম ।

ইনানী সমুদ্র সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ঢেউয়ের সঙ্গে একটি সাপ ভেসে আসে। এটি যে একটি বিষধর সাপ সেটি কেউ খেয়াল করেনি। দেখতে সুন্দর হাওয়ায় পর্যটকরা ছবি তোলেন। পরে বিষয়টি আমরা জানতে পারলে সাপটি সেখান থেকে সমুদ্রে ছেড়ে দেই।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...