প্রকাশিত: ১৭/১০/২০১৮ ১০:০৬ এএম

চাঁদপুর: মতলব উত্তরে মেঘনা নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান’ চালানোর সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার ও তার সঙ্গের ফোর্সের ওপর জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ষাটনল এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে প্রাণে রক্ষা পায়। এসময় একজন সহকারী মৎস্য কর্মকতা গুরুতর আহত হন।
ইউএনও শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ইলিশ জাতীয় সম্পদ। সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযানে নদীর মাঝে গেলে জেলেরা আমাদের লক্ষ্য করে পাথর, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ছুঁড়ে। রীতিমত তারা আমাদের আক্রমণ করে। পরে পুলিশ প্রায় ১৮ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।
ইউএনও আরও জানান, এরপরও অভিযান অব্যাহত রেখে পাঁচটি ইলিশ ধরার ট্রলার ও এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে মতলব উত্তর থানার চারজন ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ছয়জন পুলিশ সদস্য ছিলেন।
মোহনপুর নৌপুলিশ পরিদর্শক মো. আবু তাহের জানান, অভিযান চালানোর সময় জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে আত্মরক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৮ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, অভিযানে গেলে জেলেরা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা মনজুরুল হকের মুখে পাথরের ঢিল পড়ে গুরুতর আহত হন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...