প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ১:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::

শেরপুরের নকলা ইউএনও অফিস ও থানাসহ কয়েকটি স্থানে গ্রেনেড হামলার হুমকির চিঠি দেওয়া হয়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ইসলামী ছাত্র শিবির ও আইএস পরিচয়ে আরবি ও বাংলার সংমিশ্রনে লেখা ওই চিঠি উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনিল কুমার রায়ের বাসায় পাওয়া যায়।

নকলা বাজারের কামারপট্টির ওই বাসার দরজার নিচ দিয়ে কে বা করা চিঠিটি রেখে গেছে বলে অনিল কুমার রায় জানান।

এ ঘটনায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অনিল কুমার সাংবাদিকদের বলেন, নকলা ইউএনও অফিস, থানা, উপজেরার দুইশ’ মসজিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম হকের বাড়ি এবং তার (অনিল) বাড়ি গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।

“মঙ্গলবার (১৯ জুলাই) এই হামলা করা হবে বলে ওই চিঠিতে লেখা রয়েছে।”

এ ব্যপারে নকলা থানার ওসি গোলাম হায়দার বলেন, আওয়ামী লীগ নেতা অনিল কুমার রায় সোমবার রাত ১০টার দিকে নকলা থানা পুলিশের কাছে চিঠিটি হস্তান্তর করেছেন।

“পরে নকলা থানা পুলিশের পক্ষ থেকে ওই চিঠির বিষয়ে একটি জিডি করা হয়েছে।”

স্পর্শকাতর বিষয়টি সর্বাধিক গুরত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। রাতেই ওই চিঠির রহস্য বের করতে পুলিশ তদন্তে নেমেছে বলে ওসি জানান

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer