প্রকাশিত: ২৬/০৯/২০১৮ ২:২৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ঢাকা থেকে কক্সবাজারগামী ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রামে জরুরী অবতরণ করেছে। বিমানটির জরুরী অবতরণে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিএস-১৪১ বিমানটি। তবে আনুমানিক বেলা ১২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরী অবতরণ করতে বাধ্য হয় সেটি। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স অপারেটরটি। তবে বিমানটির জরুরী অবতরণের কারণ এখনও জানা সম্ভব হয়নি। এছাড়া ক্রুসহ বিমানটিতে মোট কত জন যাত্রী ছিলেন তাও এখনও প্রকাশ করেনি অপারেটরটি।

ইউ এস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তা পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...