প্রকাশিত: ১২/০৮/২০২০ ৮:৩২ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. তানভীর (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (১২ আগস্ট) তাকে আটক করা হয়।

আটক তানভীর কক্সবাজার সদরের রোমালিয়াছড়া গ্রামের মো. মফিদুল আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম হয়ে ঢাকা পাচার হবে। চালানটি ধরতে র‌্যাব-৭ এর একটি দল কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী লন্ডন পরিবহন নামের একটি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে বাসের চালক গাড়িটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামান। র‌্যাব সদস্যরা বাসের ভেতর ও যাত্রীদের তল্লাশী শুরু করলে বাসের ভেতরে থাকা একজন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

আটক তানভীর র‌্যাবের কাছে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজর থেকে ইয়াবা কিনে তা নানান কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে। পরে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...