ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ৯:৩৬ এএম

প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত ১টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায় একটি বাস।

দুর্ঘটনায় নিহতরা হলেন মো. সাদিকুল ইসলামের ছেলে মো. জুয়েল আহমেদ (৪০), মো. বেলায়েত হোসেনের ছেলে মোঃ নাসিম উদ্দিন (৪৫) এবং মোঃ জোবদুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়।

দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে তারা কোন মরদেহ পাননি।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer