ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:৩৯ এএম

মায়ানমারের মংডু দখলের পরপরই আরাকান আর্মির সহায়তায় প্রায় ২৭ মাস পর টেকনাফ স্থলবন্দরে আমদানি করা চালের একটি চালান এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ১৯ মেট্রিক টন চালভর্তি একটি নৌযান টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে ভিড়ে।

এর আগে সর্বশেষ ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর দিয়ে মায়ানমার থেকে চাল আমদানি করা হয়।

টেকনাফ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চালগুলো স্থলবন্দরে নিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান জিন্না অ্যান্ড ব্রাদার্স।

মায়ানমার থেকে আসা চালভর্তি ট্রলারটির মাঝি মো. জামাল বলেন, মায়ানমারের মংডু টাউন থেকে এ চাল আনা হয়েছে।

আরাকান আর্মির সদস্যরা দাঁড়িয়ে থেকে ট্রলারটি চালবোঝাই করতে দিয়েছেন। চালগুলো খালাস হবে পুনরায় মংডু শহরে ফেরত যাবে ট্রলারটি।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাতের প্রভাবে এ বছর টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি ব্যাহত হয়ে আসছিল।

বেশ কিছুদিন ধরে কেবল ইয়াঙ্গুন বন্দর থেকে প্রতি মাসে ৬-৭টি পণ্যবোঝাই নৌযান টেকনাফে আসছিল।

যদিও সংঘাতের আগে প্রতি সপ্তাহে মায়ানমার থেকে আমদানি পণ্য নিয়ে টেকনাফে ভিড়ত ৮-১৫টি নৌযান।

জানা গেছে, ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল ও মায়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এতে ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ৪ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

মায়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি হচ্ছে সরকারি পর্যায়ে (জিটুজি)।

মিয়ানমার রাইস ফেডারেশন এ চাল সরবরাহ করবে।

প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৫১৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় দাম পড়বে ৬১৮ কোটি টাকা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...