প্রকাশিত: ২৮/১০/২০১৯ ৯:৫৮ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের ২ জন কর্মকর্তাকে বদলী ও ২ জন নতুন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ৪ জন কর্মকর্তাকে বদলী ও নিয়োগ আদেশ দেওয়া হয়।

আরআরআরসি অফিস থেকে অন্যত্র বদলী হওয়া কর্মকর্তাদ্বয় হলেন-সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত-১১৩৩৭) মোঃ মহিউদ্দিন মিয়া এবং সহকারী সচিব (১১৫৭১) মোহাম্মদ আক্তার হোসেন। তাঁদেরকে আরআরআরসি অফিস থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যন্তরীন নিয়োগ শাখায় বদলী করা হয়েছে।

অপরদিকে, জেলা-উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত-১১১৮৩) মোঃ শাহজাহান এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সচিব (১৮১৭৪) মোঃ মোস্তাফিজুর রহমানকে কক্সবাজার আরআরআরসি অফিসে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের চাকুরী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer