প্রকাশিত: ১০/০৬/২০১৯ ১০:৫১ পিএম

টেকনাফ প্রতিনিধি::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা অনুযায়ী মাদকপাচার প্রতিরোধে অত্র উপজেলায় দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদি। তিনি বলেন, ‘সরকারের জিরো টলারেন্স নীতির মধ্যে যদি আমার ভাই, আমার ছেলেও অভিযুক্ত হয় তাদেরকেও আইনের আওয়তাই এনে শাস্তি প্রদান করুন।’

আজ সোমবার সকাল ১১ টায় টেকনাফে পৌরসভা চত্বরে মেয়র শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সব কথা বলেন বদি।

সাবেক এই এমপি বলেন, ‘মাদকবিরোধী চলমান যুদ্ধে এই পর্যন্ত অনেক মাদক কারবারি নিহত হয়েছে।’ টেকনাফ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য যা যা করা দরকার তা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই দিকটা লক্ষ্য রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বদি বলেন, ‘শিক্ষা থেকে অনেক পিছিয়ে থাকা টেকনাফ উপজেলা এখন শিক্ষার মান উন্নয়নে সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে টেকনাফ পৌরসভার অর্থায়নে মেয়র শিক্ষা বৃত্তির মাধ্যমে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা। এতে টেকনাফ উপজেলার শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাবে।’ মেধা বিকাশের জন্য এই উদ্যোগটি অত্র পৌরসভার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় ও পৌর মেয়র হাজী মো. ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীদের নগদ টাকা, বৃত্তির সনদ, ক্রেস্ট, স্কুল

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...