ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ২:৩৪ পিএম

অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমান রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

নিষেধ অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টা থেকেই তারা শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়।

বিএনপি নেতা আমান যান গাবতলীতে। আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।’

এদিন নিষেধ অমান্য করে কর্মসূচি পালনের সময় বাধা দিতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। ইট-পাটকেল ছোড়ে তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

বিএনপির আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। একাত্তর টিভি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer