প্রকাশিত: ২৭/০৫/২০১৭ ৭:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৯ পিএম
Single Page Top

ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের মাটি কাটা চলছেই। নদীভাঙন কবলিত তার এলাকার যেখানেই ভাঙনের খবর পাচ্ছেন ছুটে যাচ্ছেন সেখানে। শ্রমিকদের সঙ্গে মিলে মাটি কেটে পাড় বাঁধছেন তিনি। আজ শনিবার ভোর থেকে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটিতে মাটি কেটেছেন। কাজের বিরতিতে আম আর কাঁচা মরিচ দিয়ে পান্তা খেলেন শ্রমিকদের সঙ্গে।
গত বেশ কিছুদিন ধরেই এভাবে সংবাদের শিরোনাম হচ্ছেন এমপি জগলুল। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাথায় করে মাটি বয়ে নিয়ে যাওয়ার ছবি আলোচিত হয়। গণমাধ্যমে খবর হয় তাকে নিয়ে। আবার খবরে এলেন মাটি কেটে শ্রমিকদের সঙ্গে বসে পান্তা খেয়ে।
জানা যায়, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটিতে আবার ভয়ানক ভাঙন দেখা দিয়েছে। এ কথা জানতে পেরে শনিবার (২৭ মে) ফজরের আজানের পরপরই ভাঙনস্থলে উপস্থিত হন জগলুল হায়দার এমপি। তখনো ভালোভাবে সকালের আলো ফোটেনি। শ্রমিকরাও কাজে আসেনি কেউ। এরপর শ্রমিকরা এলে তাদের সঙ্গে কাজে লেগে যান এমপি।
সেই ছবি- পরনে কাছা মারা লুঙ্গি, গায়ে শ্যান্ডো গেঞ্জি, পায়ে রাবারের স্যান্ডেল, কোমরে ও মাথায় গামছা বাঁধা। মাথায় মাটির ঝুড়ি নিয়ে ঢাল বেয়ে উঠে যাচ্ছেন পাড়ে। মাটি ফেলে ফিরে এসে একজন সাধারণ শ্রমিকের মতোই আবার মাথায় তুলে নিচ্ছেন ঝুড়ি। শ্রমিকরাও এখন তার সঙ্গে কাজ করে অভ্যস্ত হয়ে গেছেন।
আজ নতুন যে দৃশ্যটি দেখা গেল, এক দফা কাজ করার পর বিরতিতে শ্রমিকদের সঙ্গে মাটির ঢেলায় বসে পিঁয়াজ, কাঁচা মরিচ আর আম দিয়ে পান্তাভাত খান জগলুল হায়দার এমপি।
সাতক্ষীরার ভুরুলিয়া ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীভাঙনের সমস্যা আছে। ভাঙন রোধে সেখানে নির্মিত হচ্ছে বাঁধ। আর এই নির্মাণকাজ তদারক করতে গিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তারপর নিজেই নেমে পড়েছিলেন টুকরি নিয়ে। তার মাটি কাটার সেই শুরু।
শ্রমিক, সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধ করতে তিনি নিজে মাটি কাটছেন বলে জানান জগলুল হায়দার এমপি। তিনি আরো জানান, তার দেখাদেখি অনেক ইউনিয়নের চেয়ারম্যানও এখন এমন কাজ করছে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer