প্রকাশিত: ২৪/০৬/২০২০ ৭:৪৯ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী, জেলা বিএনপির সদস্য ও কক্সবাজার নিউজ ডটকমের বিশেষ প্রতিবেদক আবু সিদ্দিক ওসমানী ও তাঁর পরিবারের ৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি নিজেই আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে এই তথ্য জানিয়েছেন।

তবে তিনি ও তাঁর পরিবারের কোন কোন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন তা উল্লেখ করেননি। এছাড়াও কখন তাদের করোনা টেষ্ট রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে তাও জানা যায়নি।

আবু সিদ্দিক ওসমানী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমি সহ আমার পরিবারের ৮ সদস্য কোভিড পজেটিভ। ও আমার আল্লাহ আমি পাপী’কে তুমি ক্ষমা করে দাও। সবার কাছে ক্ষমা ও দোয়া চাই।’

এ ব্যাপারে জানতে আবু সিদ্দিক ওসমানীর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই বিস্তারিত জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ইতোপূর্বে আবু সিদ্দিক ওসমানীর ভগ্নিপতি, কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা আবদুল মান্নান ও মান্নানের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন।সুত্র; সিভি

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer