প্রকাশিত: ৩১/১২/২০১৮ ৪:৪১ পিএম

ঢ‍াকা: মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা রোববার চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করতে বলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
রোববার রাত সাড়ে ৮টার পর সব মোবাইল অপারেটরকে এ নির্দেশ দেয়া হয়েছে।
মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার দুপুর থেকে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফিরে আসে মোবাইলে টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

পাঠকের মতামত

ফেসবুক বিজ্ঞাপনে সরাসরি বিকাশ পেমেন্ট, লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা ...
Single Page Footer