প্রকাশিত: ১৩/০২/২০১৭ ৪:৩৮ পিএম

নিউজ ডেস্ক::
ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে এই পরীক্ষা আবারও নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের সম্ভাব্য বিভিন্ন উৎস আমরা বন্ধ করেছি। এর সফলতাও পেয়েছিলাম। গত দুই-তিন বছর ধরে কোন প্রশ্ন ফাঁস হয়নি। কিন্তু এখন তীরে এসে তরি ডোবার মত অবস্থা হয়েছে। সব দিক বন্ধ করে শিক্ষকদের হাতে প্রশ্ন তুলে দিয়েছি। এখন সেখান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে। আমরা বরদাস্ত করবো না। দোষীদের ধরবোই। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নাহিদ আরো বলেন, শিক্ষকদের মধ্যে এ রকম অসৎ ব্যক্তির সংখ্যা সীমিত। অসৎ শিক্ষকদের ধরিয়ে দিতে সব শিক্ষকের প্রতি আহ্বান জানান তিনি। অসৎ শিক্ষকদের কাছ থেকে অভিভাবকদের সর্তক থাকতে হবে।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বারের মত প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে গতকাল রোববার। ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্ন ফাঁসের এ অভিযোগ স্বয়ং ঢাকা বোর্ডের চেয়ারম্যানও স্বীকার করেন।
সুত্র:দৈনিক শিক্ষা

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer