প্রকাশিত: ১৯/০৩/২০২০ ৯:৪৭ এএম

নিজস্ব প্রতিবেদক::
মানব সেবা যখন মানবের পেশা হয়ে যায় তখন গ্রামের সুবিধা বঞ্চিত অসহায় জনগোষ্ঠী তাদের নজর এড়াতে পারে না। দীর্ঘ বিশ বছর ধরে বিশাল আকৃতির টিউমার নিয়ে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার আব্দুর রহমান মানবেতর জীবন যাপন করলেও এগিয়ে আসেনি কোন বিত্তশালী। মানুষ মানুষের জন্য, নিঃস্ব মানবতার পাশে মিল্কি। গতকাল ১৭ মার্চ আলো শপিং কমপ্লেক্সের সামনে স্বনামধন্য ডেভেলপার কোম্পানি ওয়েলকাম প্রপার্টি এর ব্যবস্থাপনা পরিচালক মানবতাবাদী বদরুল হাসান মিল্কির নজরে পড়ে বিশাল আকৃতির টিউমার রোগী আব্দুর রহমান। দেখা মাত্র সিদ্ধান্ত নিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উক্ত রোগীর সফল অপারেশনের মাধ্যমে মহৎকর্মটি নিজ খরচে সম্পন্ন করবেন।

আগামী ২২ মার্চ রোববার চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট নিউ মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের জন্য আলোচিত ডা. কেলির সাথে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। উল্লেখ যে, গত ১০ মার্চ উক্ত হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর ধরে ২২ কেজি ওজনের টিউমার নিয়ে নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন নুর হোছন পাগলা। নুর পাগলাকে নতুন জীবনে ফিরিয়ে দেয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বদরুল হাসান মিল্কী। তাকে নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভূঁয়সী প্রশংসা করা হচ্ছে। তাঁকে মানবতাবাদী আখ্যা দিয়ে ‘স্যালুট’ জানাচ্ছে অনেকে। এ ব্যাপারে জনাব মিল্কী বলেন, গতকাল তিনি টেকনাফে গেলে নুর পাগলার মত আরেক টিউমার রোগী আব্দুর রহমান নজরে পড়ে। দেখা গেছে তার মুখ থেকে গায়ে সামনের বিশাল অংশ জুড়ে ঝুলছে বিশাল মাংসপিন্ড। তিনি এ মহৎ কাজটি সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলের দো’আ চেয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...