উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০২/২০২৫ ৩:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশের শুরুতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করা হয়। এসময় ইমাম-মৌলভি, শিক্ষক, যুব অধিকার কর্মী সহ রোহিঙ্গা নেতারা বক্তব্য রাখেন।

বক্তব্যে মাওলানা মোহাম্মদ সালেহ বলেন, ” আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে, আমরা রোহিঙ্গা ভাষায় কথা বলি। আমাদের ভাষাগত ঐতিহ্য আমাদের প্রতিটি প্রজন্মকে রক্ষা করতে হবে।”

মানবিক আশ্রয় দেওয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ” আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ,ক্যাম্পে শান্তি-ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মাতৃভূমি আরাকান আমরা সেখানে ফিরতে চাই।”

রোহিঙ্গা ভাষা সংরক্ষণে কাজ করা রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ড আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে হাজারো রোহিঙ্গা অংশ নেন। টিটিএন

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...