ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ৬:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গাকে ক্যাম্প থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে আরসা সন্ত্রাসীরা।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. খাইরুল আমিন উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, শুক্রবার রাতে ক্যাম্পে নিজের বসত ঘরের সামনে থেকে সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্প সংলগ্ন মোছারখোলা বাঙ্গালি পাড়ায় নিয়ে তাকে লক্ষ কয়েকটি গুলি করে। এরপর লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করেছে।

ওসি বলেন, কিছুদিন আগেও খাইরুল আমিন সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ছিলেন। সম্প্রতি তিনি রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরএসওতে যোগ দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শামীম হোসেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer