প্রকাশিত: ২২/০৯/২০১৯ ৯:০৩ এএম

ফারুক আহমদ, উখিয়া :

উখিয়ায় এনজিও কর্মী মাজহারুল ইসলাম (৩২) খুনের ঘটনায় প্রধান আসামী পুলিশের হাতে আটক ঘাতক আলা উদ্দিন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার কক্সবাজার আদালতে নেওয়া হলে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট আসামি আলাউদ্দিন স্বীকারোক্তি জবানবন্দিতে বলেন টাকাপয়সা লেনদেন ঘটনা জের ধরে পরিকল্পিতভাবে এনজিও কর্মী মাজহারুল কে খুন করে সে । পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান নিহতের ছোট ভাই মুজাহিদুল ইসলাম প্রকাশ লিটন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। যার মামলা নম্বর জিআর ৩৮তারিখ ২১ /৯/২০১৯। এতে আসামি করা হয় আলাউদ্দিনকে।
এদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল মনসুর সাংবাদিকদের বলেন এনজিও কর্মী নিহত মাজহারুলের ময়নাতদন্ত শেষে শনিবার বেলা দুইটার সময় তার স্বজনদেরকে লাশ হস্তান্তর করা হয়েছে। এ সময় নিহতের ছোট ভাই লিটন ফুফাতো ভাই গোলাম রব্বানী ও ভগ্নিপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত শুক্রবার বিকেলে জালিয়া পালংয়ের সোনাইছড়ি খালা নুর হাবার বাসায় আত্মগোপন থাকা অবস্তায় ঘাতক আলা উদ্দিন কে পুলিশ আটক করেন। আটক যুবক ইনানীর মোহাম্মদ শফির বিল এলাকার জাফর আলমের পুত্র।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ার দ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় এনজিও কর্মী মাযহারুল ইসলাম কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করে।

থানা সূত্রে জানা যায় নিহত এনজিও কর্মী দিনাজপুরের বীরগঞ্জে কল্যাণী হাটের আব্দুস সত্তারের ছেলে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...