প্রকাশিত: ২৭/০৬/২০১৯ ১০:৪৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দেশের সেরা বিশটি কলেজের মাঝে স্থান পেয়েছে কক্সবাজার সিটি কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মানোন্নয়নে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৫ বছর মেয়াদি ১ হাজার ৪০ কোটি টাকার কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) গ্রহণ করা হয়। ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা।
জানা গেছে, প্রথম পর্যায়ে ৭৪টি কলেজকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ৮ কোটি, ৪ কোটি এবং ২ দশমিক ৪০ কোটি টাকা প্রদান করা হবে। এদিকে প্রথম শ্রেণীর “এ” ক্যাটাগরির ২০ কলেজের মধ্যে স্থান পেয়েছে কক্সবাজার সিটি কলেজ। একইসাথে কক্সবাজার জেলায় একমাত্র নির্বাচিত কলেজ হিসেবে এই প্রকল্পে অন্তর্ভূক্ত হয়েছে কক্সবাজার সিটি কলেজ। ফলে শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য ৮ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে কলেজটি।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিংঅং জানান,নির্দেশনা অনুযায়ী প্রকল্পের পরিকল্পনা ও বাজেট জমা দেয়া হয়েছিলো। সেটা পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ায় প্রথম শ্রেণীর ক্যাটাগরীতে ৮ কোটি টাকার এই অনুদান পাচ্ছে সিটি কলেজ।
তিনি জানান,প্রকল্পের আওতায় দেড় কোটি টাকা ব্যয়ে নিজস্ব বৈদ্যুতিক সাব-স্টেশন বসানো হবে। আন্তর্জাতিক মানের ৪৫টি ক্লাসরুম ও ১০টি অফিস রুম নির্মাণ করা হবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রুমে সর্বাধুনিক সুযোগ-সুবিধা এবং সাজ-সজ্জা থাকবে।
শিক্ষকদের ব্যবহারের জন্য কেনা হবে দেড়শটি কম্পিউটার। থাকবে আইসিটি ল্যাব,সাইন্স ল্যাব ও ল্যাংগুয়েজ ল্যাব। শিক্ষকদের গবেষণা কার্যত্রম ও প্রকাশনার জন্য বাজেট বরাদ্দ থাকবে।
এছাড়া শিক্ষকদের দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
অধ্যক্ষ ক্যথিংঅং আশা প্রকাশ করেন,প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের পর কক্সবাজার সিটি কলেজ একটি স্মার্ট ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। যা শুধু কক্সবাজার জেলায় নয়,সারাদেশের জন্য অনুকরণীয় হবে।
উল্লেখ্য গত মঙ্গলবার কক্সবাজার সিটি কলেজসহ দেশের ৭৪টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে ইউজিসিতে এ প্রকল্পের চুক্তি সম্পাদিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এবং নির্বাচিত কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় অনার্স ও মাস্টার্স পাঠদানকারী দেশের ১২২টি কলেজকে প্রতিযোগিতার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ৭৪টি কলেজকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ৮ কোটি, ৪ কোটি এবং ২ দশমিক ৪০ কোটি টাকা প্রদান করা হবে। কলেজে শিখন-শিক্ষণ পরিবেশের মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য এ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, একটি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের মাধ্যমে এ কলেজগুলোকে নির্বাচন করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে গ্রাম ও শহরের কলেজকে এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি দাবি করেন। সুত্র: সমুদ্রকন্ঠ

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer