প্রকাশিত: ৩১/০৩/২০১৭ ১১:০৫ পিএম , আপডেট: ৩১/০৩/২০১৭ ১১:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। জীবনকে বাজি রেখে তিনি জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন।

 

শুক্রবার বিকেলে উত্তরায় র‌্যাব সদর দফতরে আজাদের দ্বিতীয় জানাজা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সাহসিকতার জন্য ইতিপূর্বে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছে। জাতি আজ এই বীরকে হারাল।

 

তিনি বলেন, জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জনগণকে সাথে নিয়ে জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে।

 

এর আগে জুমার নামাজের পর সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সবশেষ কর্মস্থল র‌্যাব সদর দফতরে। সেখানে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন মারা যান। এতে আহত হয়েছিলেন আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...