প্রকাশিত: ১৭/০৯/২০১৮ ৯:৩৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
ভারত সরকারের পক্ষে ‘অপারেশন ইনসানিয়াতের’ তৃতীয় চালান হস্তান্তর করতে আজ সোমবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সকালে তিনি কক্সবাজার পৌঁছাবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

রোহিঙ্গাদের জন্য ভারত থেকে আসা তৃতীয় দফার পণ্য হস্তান্তর করবেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

তৃতীয় দফার ত্রাণে থাকছে ১০ লাখ ১০ হাজার লিটার কেরোসিন তেল ও ২০ হাজার স্টোভ। এর আগে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম দফায় মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য ৫৩ টন খাদ্য সামগ্রী পাঠায় ভারত। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস, সাবান, মশারি ও তেল।

মানবিক এ সহযোগিতার স্মারক হিসেবে সবশেষ চলতি বছরের মে মাসে ১০৪ মেট্রিকটন গুঁড়া দুধ, ১০২ মেট্রিকটন শুঁটকি মাছ, ৬১ মেট্রিকটন শিশুখাদ্য, ৫০ হাজার রেইনকোট এবং ৫০ হাজার গাম বুট পাঠায় ভারত। যা চট্টগ্রামে হস্তান্তর করেন শ্রিংলা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer