প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ এএম

নিউজ ডেস্ক::
বাজারে অপরিপক্ক আপ পাকিয়ে বিক্রি হচ্ছে। এ আম পাকানো হচ্ছে ক্যালসিয়াম কারবাইড ও ইথোফেন স্প্রে দিয়ে। এটি মানব দেহের জন্য ক্ষতিকারক। তাই আগামী ১০ থেকে ১৫ দিন আপনারা পাকা আম ক্রয় করবেন না। রাজধানীর যাত্রাবাড়ীতে ফলের আড়তে যৌথ অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
আজ(বৃহস্পতিবার) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‌্যাব ও বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
সারওয়ার আলম বলেন, আমের বাইরের অংশ দেখলে মনে হবে এগুলো পরিপক্ব আম। আসলে এটি ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হয়েছে।
তিনি বলেন, এসব আম খেলে ডাইরিয়াসহ বিভিন্ন ধরনের দীর্ঘ মেয়াদী অসুখের সম্ভাবনা রয়েছে।ম্যাজিস্ট্রেট সারওয়ার বলেন, অভিযানে এক হাজার মণ আম ধ্বংস ও ৪০ মণ খেজুর জব্দ করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত ছয় প্রতিষ্ঠানের ৯ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
অভিযানে আশা বাণিজ্যালয়ের লুৎফর রহমান ও জাকির হোসেনকে এক বছর, মোস্তফা এন্টারপ্রাইজের মোস্তফা শেখকে ছয় মাস, সাতক্ষীরা বাণিজ্যালয়ের মো. ইয়াসিনকে ছয় মাস, এস আলম বাণিজ্যালয়ের মিঠুন সাহাকে দুই মাস, আতিউর ট্রেডার্সের রঞ্জিত রাজবংশীকে তিন মাস, বিসমিল্লাহ ট্রেডার্সের মো. শাহিদুল এবং নামহীন দুটি প্রতিষ্ঠানের মেহেদী হাসান ও রেজাউল নামে দুই জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।
কৃষি বিভাগের ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী সব ধরনের গুটি আম বাজারে আসবে ২০ মে থেকে। ২৫ মে গোপালভোগ, হিমসাগর ও ক্ষিরসাপাতি ২৮ মে বাজারে আসবে। ১ জুন আসবে লক্ষণভোগ, ৫ জুন ল্যাংড়া ও বোম্বায়, ১৫ জুন আমরূপালি, ফজলি ও সুরমা ফজলি বাজারে আসবে। আশ্বিনা আম বাজারে আসবে ১ জুলাই থেকে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer