প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৮:৫৯ পিএম , আপডেট: ২১/০৭/২০১৬ ৯:৫০ পিএম

policউখিয়া নিউজ ডেস্ক::

পুলিশের মহাপরির্দশক (আইজিপি) একেএম শহীদুল ইসলাম বলেছেন, পুলিশ সুপার বাবুল আক্তার এখনো চাকরিতে বহাল আছেন। তবে তিনি অফিস করছেন না। আমাদের সঙ্গে কিংবা কোনো অফিসারের সঙ্গে যোগাযোগ রাখছেন না। তিনি বলেছেন, তিনি মেন্টালি ডিপ্রেসড (মানসিকভাবে বিপর্যস্ত), চাকরি করার মানসিক অবস্থায় নেই। তিনি তো আমাদের সঙ্গে কথা বলে সদর দপ্তরেও যাচ্ছে না। তবে এভাবে ছুটিতে না থাকার পরও অফিস না করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকায় সিএমপির অফিসার্স মেসের উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। তাছাড়া আইজিপি আজ সন্ধ্যায় সিএমপি কমিশনারের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আইজিপি বলেন, র‌্যাবের প্রকাশিত জঙ্গিদের তালিকা পূর্ণাঙ্গ নয়। জঙ্গি পরিচয় দিয়ে র‌্যাব যে তালিকা প্রকাশ করে তা পূর্ণাঙ্গ নয়। এই তালিকায় সবাই জঙ্গি নয়। তালিকাটি পুলিশ যাচাই-বাছাই করে জঙ্গিদের পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করবে।

তিনি বলেন, বিভিন্ন শপিং মল ও শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি হামলার যে কথা শুনা যাচ্ছে তা সম্পূর্ণ গুজব। জঙ্গিরা ঘোষণা দিয়ে কোথাও হামলা করে না। একটি মহল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের গুজব রটাচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। মামলাটি তদন্ত করছে সিএমপির গোয়েন্দা বিভাগ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer