প্রকাশিত: ০৬/১০/২০১৮ ৩:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে ১৪ সালের মতো নির্বাচন আর হবে না। এখন ১৪ সাল না এখন ১৮ সাল। আওয়ামী লীগের সেই প্রহসন মার্কা নির্বাচন দেশের জনগণ আর হতে দেবে না।

শনিবার উখিয়ায় ড্যাবের হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

গ্রেনেড হামলার মামলা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা একটি সন্ত্রাসী হামলা। এটার সাথে বিএনপির কারো সংশ্লিষ্টতা নেই। কিন্তু সরকার পরিকল্পিতভাবে মুফতি হান্নানের কাছ থেকে জোর করে জবানবন্দি নিয়ে কয়েক দফার পর তারেক রহমানকে জড়িয়ে চার্জসীট দিয়েছে। এই তথ্য প্রকাশ না হওয়ার জন্য মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর এই মামলার রায়ের তারিষ ধার্য কর্যা রয়েছে। আমরা আশঙ্কা করছি- সরকার পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিবে। এর মাধ্যমে তারেক রহমানের দেশে আসা ঠেকিয়ে দেবে।

ড্যাবের হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও ভাইসচেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমসহ আরো অনেকে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...