প্রকাশিত: ২৫/০৬/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩২ এএম

ঢাকা: আওয়ামী লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুন) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মাগুরা ও ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষ আজও ভুলে যাননি। বিএনপি তাদের আমলে ভোট ডাকাতি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিলো। আওয়ামী লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই।

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করার জন্য সহযোগিতা করছে। এটাই সরকারের সিদ্ধান্ত, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, তিনি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চান। আওয়ামী লীগের নেতা হিসেবে জনগণের কাছে আমি নৌকায় ভোট চাইতে পারি। তবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে।

তিনি বলেন, সেখানে (গাজীপুর) এখনও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

গাজীপুর থেকে তুলে নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন থানা থেকে গ্রেফতার দেখানো হচ্ছে দলটির এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করে কাদের বলেন, এসব বিএনপির মিথ্যাচার। তারা অন্ধকারে ঢিল ছুড়েছে।

গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহার করতে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এসপি হারুনের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। তারপরও নির্বাচনের আগে কাউকে প্রত্যাহার করা নির্বাচন কমিশনের বিষয়।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সুবাহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer