প্রকাশিত: ০৮/০৪/২০২২ ৫:০৮ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুইটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নয়াপাড়া ক্যাম্পের ৫ ট্যাংকির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে বিষয়টি জানান ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
আটকরা হলেন- নয়াপাড়া ক্যাম্পের এইচ বøকের বাসিন্দা মোহাম্ম্মদ আমিনের ছেলে মো. সাদ্দাম (২২) ও একই বøকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দু সালাম (৬০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানতে পেরেছে এপিবিএন।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, এপিবিএনের টহল দলের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টাকালে এ দুইজনকে দুইটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...