প্রকাশিত: ২৭/১০/২০১৮ ৯:২২ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
গত (২৬.১০.২০১৮) কক্সবাজারের কলাতলীতে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে অরিজিন হসপিটালের ১৬ জন পরিচালক ও ১ জন স্টাফসহ মোট ১৭ জনকে হসপিটালের পূর্ব নির্ধারিত সাধারণ সভা চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী “গোপন সভা” করার অভিযোগে গ্রেফতার করে। উল্লেখ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মানবতার সেবার ব্রতে উখিয়া উপজেলার কোর্টবাজারে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় সেবামূলক এই প্রতিষ্ঠান। এলাকার কিছু উদ্দমী যুবকের প্রানান্ত প্রচেষ্টাও বিভিন্ন গন্যমান্য ব্যক্তির সহযোগিতা ও পরামর্শ রয়েছে এটি প্রতিষ্ঠার পেছনে। রয়েছে অনেক শেয়ারহোল্ডার ও পরিচালনার স্বতন্ত্র লিখিত নীতিমালা। এই নীতিমালার আওতায় প্রতি চারমাস পরপর আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয় যেন এখানে বিনিয়োগকারীগণ হালনাগাদ থাকেন। এরই ধারাবাহিকতায় পরিচালনা পরিষদের বছরের ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছিল কক্সবাজারের ঐ হোটেলটিতে। সেখান থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে। আমরা অরিজিন হসপিটাল পরিবার স্পষ্ট করে জানাচ্ছি যে, এই প্রতিষ্ঠান সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে কোন রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই।
আমরা সময়ে সময়ে বিনামূল্যে প্রান্তিক আয়ের জনসাধারনের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পও আয়োজন করে থাকি। তাছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি মাসেই দরিদ্র জনগোষ্ঠী নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা ভোগ করে আসছে। ২৪ ঘন্টা খোলা রেখে চিকিৎসা সেবা দেয়া এরকম একটি আধূনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চিকিৎসা প্রতিষ্ঠান থাকার কারণে এলাকার সর্বসাধারণ উন্নত চিকিৎসা সুবিধা পাচ্ছে। এরকম একটি প্রতিষ্ঠানের পরিচালকগণ গ্রেফতার হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে আমরা তাদের মুক্তি কামনা করছি।

কর্তৃপক্ষ
অরিজিন হসপিটাল
কোটবাজার, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer